সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাসের অস্থিরতার পর এটি এই অঞ্চলে সর্বশেষ একটি সহিংসতা। ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে। যার মধ্যে অনেকগুলোই খুব মারাত্মক অভিযান ছিল। ইসরায়েলিদের ওপর একের পর এক মারাত্মক আক্রমণ চালায় তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে জেনিনে ইসরায়েলি বাহিনী তিনজনকে গুলি করে হত্যা করে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সৈন্যরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা সন্দেহভাজনদের ধরতে জেনিনে প্রবেশ করেছিল। ওই অঞ্চলে প্রবেশ করলে সৈন্যদের ওপর গুলি চালানো হয়, জবাবে তারাও পাল্টা গুলি চালায়। সৈন্যরা আহতদের মধ্যে একজনকে বহনকারী একটি অ্যাম্বুল্যান্সে গুলি চালিয়েছে এমন অভিযোগের কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। ইসলামিক জিহাদ জঙ্গিগোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভীষণ সংঘর্ষে লিপ্ত হয়। জেনিনে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিহতদের শনাক্ত করেছে আত্মা শালাবি, সিদকি জাকারনেহ এবং তারিক দামেজ। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানায়, তারা বেথলেহেম এবং রামাল্লাসহ শহরগুলো থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে। এই বছর সহিংসতায় ইসরায়েল ও পশ্চিম তীরে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি এবং ২৬ ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে জেনিন এলাকায় ইসরায়েলি অভিযানের সময় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেসহ জঙ্গিরাও রয়েছে। সূত্র : এএফপি