সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩ ঘন্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল সচল

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহ নগরীর বলাশপুরে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন রবিবার সকালে লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ/নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল সচল হয়।

এর আগে সাড়ে ৭টার দিকে দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস আটকা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে।