সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার (১৮ ডিসেম্বর) পঞ্চম দিনে ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সেই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রোববার (১৮ ডিসেম্বর) ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন চট্টগ্রাম টেস্টে বাজে খেলা ইয়াসির আলী চৌধুরী রাব্বি। রয়েছেন নুরুল হাসান সোহানও। এ ছাড়া মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজাও দলে আছেন। দলে ঢুকেছেন নাসুম আহমেদ।
একনজরে বাংলাদেশ দল : জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।