সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

কুমিল্লার দেবীদ্বারে সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফুলগাছ তলা এলাকায় এ ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

মারাত্মক আহত অবস্থায় আরও একজনকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আরিফ (১৭) ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো. শরীফ মিয়ার ছেলে।

ইরফান (১৪) দেবিদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে।

আহত ব্যক্তি হলেন-দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন দাস (১৪)।

স্থানীয়দের বরাত দিয়ে দেবিদ্বার থানা পুলিশ জানায়, বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ফুলগাছ তলায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিফ মারা যান।

পরে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পর ইরফান মারা যান। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে৷ মামলা প্রক্রিয়াধীন।