সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্ব করেন। অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাব এবং সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহম্মেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, সমাজ অফিসার মোসাদ্দেকুর রহমান। আরো বক্তব্য রাখেন সাংবাদিক কমল কান্ত রায়, আব্দুল বারী স্বপন, আব্দুল আলীম প্রামানিক, মিজানুর রহমান লুলু, জাকিরুল ইসলাম মন্টু, আব্দুল মতিন অভি, সুজন আহম্মেদ, নির্মল রায়, আব্দুল বারী বাবু, বাবুল মিয়া, আব্দুল বারী দুলাল, নুরুল হুদা নাহিদ, আব্দুর রহিম পায়েল প্রমূখ। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, নাহিদ তামান্না গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন।