সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিখোঁজের ৬দিন পর জুড়ীর তরুণীকে ডবলমুরিং থানা থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে নিখোঁজের ৬ দিন পর চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় থেকে ঝিনুক সূত্রধর (১৭) নামে জুড়ী উপজেলার এক তরুণীকে উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিমজুড়ী ইউপির হরিরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর ১৪ ডিসেম্বর জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ (জিডি নং-৬১২, তাং-১৪/১২/২২ খ্রিঃ) দায়ের করেন। অভিযোগে ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের প্রত্যক্ষ নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সাহায্যে থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি দল গত ১৭ ডিসেম্বর ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। জুড়ী থানার এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের অপর একটি দল সিএমপি চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় ২০ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষ টিম নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসেন। পরে ঝিনুককে তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধরকে ফিরিয়ে দেন। জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুড়ী থানা পুলিশের এরুপ উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।