সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানি অ্যাথলেটরা ডোপ পজিটিভ, পদক পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

নেপালে অনুষ্ঠিত ২০১৯ এসএ গেমসে অ্যাথলেটিকসে আগেই দুটি পদক পেয়েছিল বাংলাদেশ। এবার নিশ্চিত হতে যাচ্ছে আরও দুটি ব্রোঞ্জ। ওই আসরে পাকিস্তানের অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই বাংলাদেশের সামনে এমন সুযোগ এসেছে। তিন বছর আগে ছেলেদের রিলের দুটি ইভেন্টে পাকিস্তান পদক পেয়েছিল। কিন্তু পরবর্তীতে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ঝুলে থাকে তাদের পদকপ্রাপ্তি। দিন কয়েক আগে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল অবশেষে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে পাকিস্তানের পদক বাতিল ঘোষণা করা হয়েছে বলে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে জানানো হয়েছে। তাতে বাংলাদেশের ওই দুটি পদক প্রাপ্তি অনেকটা নিশ্চিত গেছে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুবলেছেন, ‘আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে দুটি পদক পাচ্ছি। পাকিস্তানি অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই আমরা এই পদক পাচ্ছি। এমনিতে আমরা রিলেতে চতুর্থ ছিলাম।’ তবে পদক প্রাপ্তির বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও কিছু জানে না। সংস্থাটির সহ-সভাপতি বশির আহমেদ মামুন বলেছেন, ‘আমাদের এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। খোঁজ খবর নিচ্ছি।’ সব কিছু ঠিক থাকলে আগের একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং ওই দুটিসহ বাংলাদেশের অ্যাথলেটিকসে ৪টি পদক ঝুলিতে জমা পড়ার কথা।