সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামোরানোর চোখে এমবাপ্পে ও হালান্ডের চেয়ে সেরা আলভারেজ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। সেই তরুণকে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের চেয়েও এগিয়ে রাখছেন চিলির সাবেক ফরোয়ার্ড ইভান জামোরানো। আর্জেন্টিনার পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জামোরানো বলেন, ‘সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেজই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভালো খেলছে। নিজেদের অর্ধেও ভালো, বলা যায় প্রথম ডিফেন্ডার। বাকিদের সঙ্গে একত্র হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে। ডান কিংবা বাঁ – দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ – উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তাঁর। এইসব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ’ ফরাসি তারকা এমবাপ্পে ও নরওয়ের তারকা হালান্ডের প্রসঙ্গে জামোরানো বলেন, ‘হালান্ড উইংয়ে ভালো খেলে না। আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেজ সবই করে।’