সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে জাতিগত সংঘাতে নিহত ৫৬

অনলাইন ডেস্ক :

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চার দিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাত বাধে। সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে, বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং। ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে প্রাণঘাতী বিবাদ ও সংঘর্ষ চলে আসছে। নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র তরুণরা শনিবার গুমুরুক ও লিকুয়াংগোলে এলাকায় মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে সংঘাতের সূচনা হয় বলে জানান কেলাং। নিহতদের মধ্যে ৫১ জনই নুয়ের সম্প্রদায়ের, মুরলে সম্প্রদায়ের মাত্র ৫ জন। মুরলে সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতিতে নুয়ের সম্প্রদায়ের যুবকরা সংগঠিত হচ্ছে বলে কয়েকদিন আগেই সতর্ক করেছিল দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। সর্বশেষ তারা বলেছে, উত্তেজনা বৃদ্ধি ও সংঘাত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকা ও এর চারপাশে টহলের পরিমাণ বাড়ানো হয়েছে।