সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফাইনালের জন্য অপেক্ষা করুন: ইউক্রেন

অনলাইন ডেস্ক :

রাশিয়াকে ফাইনালের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ভলোদিমির জেলেনস্কির এই উপদেষ্টা। তিনি বলেন, রাশিয়াকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো সেনা সমাবেশ তাদের জয়ী হতে সাহায্য করবে না। টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, পূর্ণাঙ্গ সেনাসমাবেশ, মরিয়া হয়ে গোলাবারুদের খোঁজ, ইরানের সঙ্গে গোপন চুক্তি, ল্যাভরভের হুমকি ধামকি কিছুই রাশিয়ার কাজে আসবে না। তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। ইউক্রেন শেষ পর্যন্ত রুশ ফেডারেশনকে নিরস্ত্রীকরণ করবে। সমস্ত দখলকৃত অঞ্চল থেকে আক্রমণকারীদের বিতাড়িত করবে। চুপচাপ ফাইনালের জন্য অপেক্ষা করুন। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বড়দিনে রাশিয়ার কয়েকশ’ সেনাসদস্যকে হত্যা এবং পাঁচটি ট্যাংক ধ্বংস করতে সমর্থ হয়েছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৬০০ সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।