সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক ‘আইএস নববধু’ অস্ট্রেলিয়ার আদালতের মুখোমুখী

অনলাইন ডেস্ক :

সিরিয়ার একটি অপরিচ্ছন্ন বন্দি শিবির থেকে উদ্ধার করা অস্ট্রেলিয়ার এক নারীকে ইসলামিক স্টেট গ্রুপে তার সাবেক স্বামীর ভূমিকার সাথে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার (৬ জানুয়ারী) আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। খবর এএফপি’র। কুখ্যাত ক্যাম্প আল-হোল ও রোজ থেকে অস্ট্রেলিয়ার নারী ও শিশুদের মুক্ত করার মানবিক মিশনের অংশ হিসেবে গত অক্টোবরে মরিয়ম রাদকে প্রত্যাবাসন করা হয়েছিল। এ নারী পরাজিত আইএস যোদ্ধাদের অধিকাংশ স্ত্রীদের মতো এই মামলায় জড়িত রয়েছেন। সিরিয়ায় তাদের স্বামীদের পথ অনুসরণ করায় তারা সকলে প্রতারিত হওয়ার কথা বা তাদের স্বামীদের পথ অনুসরণ করতে বাধ্য হওয়ার কথা জানায় তারা। গত বৃহস্পতিবার রাদকে গ্রেপ্তার করা অস্ট্রেলিয়ার পুলিশ যুক্তি দেখায় যে তার স্বামী হিসেবে পরিচিত ৩১ বছর বয়সী মুহাম্মাদ জাহাব আইএসের উচ্চ পর্যায়ের একজন নিয়োগদাতা। রাদ ‘স্বেচ্ছায় সংঘাতপূর্ণ এ অঞ্চল সফর করেছিলেন।’ রাদ আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার বিভিন্ন অঞ্চল সফর করায় অস্ট্রেলিয়ার আইনের আওতায় এটিকে অপরাধ হিসেবে গণ্য করে তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনি অভিযুক্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড হতে পারে। শুক্রবার (৬ জানুয়ারী) সকালে সংক্ষিপ্ত শুনানির পর রাদের জামিন মঞ্জুর করা হয় এবং আগামী মার্চে তাকে ফের আদালতে হাজির হতে হবে। বাসস