সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আবারও মাঠে ঢুকে পড়লেন ভক্ত

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্সের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে এক দর্শক। সোমবার (১৬ জানুয়ারী) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে ঢাকা। ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে ইমাদ ওয়াসিমের দিলশান মুনাবিরার আউটের পরই মাঠে ঢুকে পড়ে এক দর্শক। মাঠে ঢুকে দৌড়ে সোজা সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়েন সেই ভক্ত। মাশরাফিকে কুর্নিশ করেন সেই ভক্ত। সেই ভক্তকে ধরতে আসে মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইসময় সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরেন সিলেটের অধিনায়ক। পরে সেই ভক্তকে নেওয়া হয় পুলিশের হেফাজতে। এর আগে ২০১৬ সালে সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এছাড়াও গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ঢুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কুর্নিশ করেছিলেন এক ভক্ত।