সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বুরকিনা ফাসোয় ৫০ নারীকে অপহরণ

অনলাইন ডেস্ক :

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সৌমে ৫০ জন নারীকে অপহরণ করেছে জঙ্গিরা। চলতি মাসের ১২ ও ১৩ তারিখ এ ঘটনা ঘটে। গত সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সৌম প্রদেশের লিকি গ্রামে কয়েকজন নারী খাওয়ার বুনোফল কুড়াতে গেলে তাদের অপহরণ করা হয়। পরেরদিন একই প্রদেশের আরিবিন্দা শহরের একটি অঞ্চল থেকেও একই কায়দায় আরও কিছু নারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের তথ্যমতে বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে। দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সরকার এক বিবৃতিতে জানায়, এসব নিরপরাধ ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার লক্ষ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে অঞ্চলটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) ওরফে আইএসের উপস্থিতি থাকলেও এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।