সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মরক্কোর অভিবাসন প্রত্যাশীদের ছাড়পত্রের সময় সংঘর্ষ : গণমাধ্যম

অনলাইন ডেস্ক :

কাসাব্লাঙ্কার একটি অবৈধ ক্যাম্প থেকে অভিবাসীদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় তারা পাথর ছুঁড়ে এক কর্মকর্তাকে আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। স্থানীয় গনমাধ্যম গত সোমবার এ কথা জানিয়েছে। গনমাধ্যম আরো জানায়, কর্মকর্তাদের প্রতি সহিংসতায় জড়িত সন্দেহে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ছয় অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আফ্রিকার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত মরক্কো অনেক অভিবাসী, বিশেষকরে সাব-সাহারান আফ্রিকানদের জন্য একটি ট্রানজিট। দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে তারা দেশটির আটলান্টিক বা ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। সংবাদ ওয়েবসাইট ‘হেসপ্রেস’ জানিয়েছে,সন্দেহভাজনরা অননুমোদিত শিবিরটি খালি করার চেষ্টারত ‘পাবলিক সিকিউরিটি এজেন্টদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে’। সরকারি ব্রডকাস্টার ‘এসএনআরটি’ তাদের ওয়েবসাইটে একজন কর্মকর্তা আহত এবং পুলিশের পাঁচটি গাড়ির ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এসব ঘটনা সম্পর্কে পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অভিবাসীরা পাথর ছুঁড়ছে এবং পুলিশ কর্মকর্তাদের ধাওয়া করছে। কাসাব্লাঙ্কা সীমান্তবর্তী অঞ্চলটিতে সময় সময় কর্তৃপক্ষ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্বাস্থ্যকর শিবিরে বসবাসকারী অভিবাসীদের মধ্যে উত্তেজনা প্রায়ই ছড়িয়ে পড়ে। মরোক্কো অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস (এএমডিএইচ) অভিযানের সময় পুলিশের ‘সহিংসতার’ নিন্দা জানিয়েছে। এক ফেসবুক পোস্টে মানবাধিকার গোষ্ঠিগুলো সরকারের বিরুদ্ধে অন্যান্য অঞ্চলে আটক অভিবাসীদের ‘কাসাব্লাঙ্কায় ফেরত’ পাঠানোর অভিযোগ করেছে। বাসস