সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

সুইডেনের স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে শনিবার (২১ জানুয়ারি) একজন কট্টর ডানপন্থী নেতার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতার ছদ্মবেশে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।’

মন্ত্রণালয় বলেছে, ‘ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম।’

বাংলাদেশ বিশ্বাস করে যে যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।

বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।

—-ইউএনবি