সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার ইসি ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করব এবং স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের তারিখ ঠিক করব।’

তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী মেয়াদে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। কারণ দেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে থাকতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আবদুল হামিদ। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালে একই তারিখে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

হামিদই একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।

রাষ্ট্রপতি নির্বাচনে আইনপ্রণেতারা ভোট দেন। যাতে সিইসি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

—-ইউএনবি