সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনাপোলে এক কোটি টাকা সমমূল্যের স্বর্ণের বার উদ্ধার

বেনাপোলে এক কেজি ১৬২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

মঙ্গলবার ভোররাতে সাদিপুর সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে।

তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে কসটেপ খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। উদ্ধার স্বর্ণের মূল্য এক কোটি টাকা।

উদ্ধার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলে ওসি জানান।

—-ইউএনবি