সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভোটের আগে কঠিন নির্বাচনি আইন আনল মিয়ানমার জান্তা

অনলাইন ডেস্ক :

প্রায় দুবছর আগে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা মিয়ানমারের সামরিক জান্তা এবার রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন কঠিন শর্ত সংবলিত আইন জারি করল। আগামী আগস্টে মিয়ানমারে জাতীয় নির্বাচন দেওয়ার কথা রয়েছে সামরিক বাহিনীর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’-এ প্রকাশিত আইনটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এমনভাবে এটি করা হয়েছে যাতে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর অর্থবহ কোনো বিরোধী পক্ষ না থাকে। ফলে সামরিক বাহিনী নির্বাচনের আয়োজন করলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১০ সালের আইন বাতিল করে নতুন জারি করা আইনে বলা হয়েছে, ‘সন্ত্রাসী কর্মকা-ে যুক্ত’ কিংবা ‘বেআইনি’ কোনো সংগঠন বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে চাওয়া দলকে রেজিস্ট্রেশনের তিন মাসের মধ্যে অন্তত এক লাখ সদস্য থাকতে হবে। এ ছাড়া ভোট করতে চাইলে দলের তহবিলে যে পরিমাণ অর্থ থাকতে হয় তা একশ গুণ বাড়ানো হয়েছে। আগে দশ লাখ কিয়াট থেকে এক লাফে ১০ কোটি কিয়াটে নিয়ে যাওয়া হয়েছে। এ অর্থ রাষ্ট্রমালিকানাধীন মিয়ানমা ইকনোমিক ব্যাংকে জমা রাখতে হবে। আইনটিতে সাক্ষর করেছেন মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিন অংশ হ্লাইং। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে অন্তত তিন হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে। এদের বেশিরভাগই সামরিক বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আরও হাজার হাজার বিক্ষোভকারী নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছেন। সামরিক বাহিনী অবশ্য এদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে থাকে। এ ছাড়া অভ্যুত্থানের প্রথম দিন থেকেই বন্দি রয়েছেন এনএলডি নেত্রী অং সান সুচিসহ বহু নেতা। সূত্র: রয়টার্স, আলজাজিরা