সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের জ¦ালানি অবকাঠামোতে আক্রমণ করেছে। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া একদিনে কিয়েভ ও বাখমুতসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের বাহিনী রাশিয়ার ছোঁড়া ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টি ধ্বংস করেছে। কয়েক মাস অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্র ও জার্মানি অবশেষে ঘোষণা করেছে, তারা ইউক্রেনে ট্যাংক পাঠাচ্ছে। কিয়েভ আশা করছে, লজিস্টিক প্রতিরোধ যুদ্ধে একটি গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অন্তত ৩০টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দিতে রাজি হয়েছেন। জার্মানি ইউক্রেনকে অন্তত ১৪টি লেপার্ড-২ ট্যাঙ্ক সরবরাহ করবে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই রাশিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংকসহ ভারী অস্ত্র চেয়েছেন। এই ঘোষণার পরপরই ক্রেমলিন তার ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে।