সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইরানের খোয় শহরে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ২ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়। আশেপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। খবর ভারতীয় গণমাধ্যম এএনআই-এর।

ইউএসজিএস জানিয়েছে, শনিবার রাতে ইরানের খোয়-এর ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।

খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।

—-ইউএনবি