সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইরানে ২৬ দিনে ৫৫ মৃত্যুদন্ড কার্যকর

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান সরকার। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় আরব নিউজ। আইএইচআরের দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদন্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি। এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়েছে। আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চার জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর। আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদন্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে।’