সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিপিএল মাতাতে মাশরাফির সিলেটে ইরফান ও নাইব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে খেলতে সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব। ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। ইরফান-নাইবের একসাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, ‘পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’ ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট। লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও ২টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।