সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী রোকা বোটেই

অনলাইন ডেস্ক :

ইনকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়েলা রোকা বোটেই। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন ঘোষণা দেওয়া হয়। এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে সরকারে যোগদান বোটেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইকুটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনেরও দায়িত্ব পালন করেন। রাষ্ট্র প্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটার বার্তায় বলেন, ‘ইকুয়েটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘এটি দেশে লিঙ্গ সমতার প্রতিশ্রুতির বড় প্রমাণ। অভিনন্দন, ম্যানুয়েলা রোকে বোটেইকে।’রোকা বোটেই সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হলেন যিনি প্রায় আট বছর ধরে এ পদে অধিষ্ঠিত ছিলেন।