সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁদপুরে চট্টগ্রামগামী ট্রেনে মিললো ১৩০০ কেজি জাটকা

চাঁদপুর শহরের কোর্ট রেলওয়ে স্টেশন চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে এক হাজার ৩০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। তবে জাটকাগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন, চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস শহরের কালিবাড়ি কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযানে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিতে তল্লাশি করে এক হাজার ৩০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

—-ইউএনবি