সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

এপি, পেশোয়ার :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সুড়ঙ্গের কাছে একটি যাত্রীবাহী বাস ও দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এক উদ্ধার কর্মকর্তা এ তথ্য জানান।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘আমরা মৃত ও আহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।’

টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত রবিবার বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।

দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা সচরাচর ঘটে।