সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাগেরহাটে জুট মিলে ১১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ

বাগেরহাটের ফকিরহাটে একটি জুট মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ১৮৯ মেট্রিকটন সরকারি চাল জব্দ করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার লখপুর খাজুড়া এলাকায় এম এম জুট মিলে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযান চলাকালে চালবোঝাই ওই মিলটি সিলগালা করা হয়। এছাড়া ওই মিলের সহকারী ম্যানেজার অলোক চক্রবর্তীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান এবং খুলনা র‌্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা।

রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ওই জুট মিলে ভ্রাম্যমাণ আদলাতের অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ করে মিলটি সীলগালা করে রাখা হয়েছে। একই সঙ্গে কৃষি বিপণন আইনে মিলের সহকারী ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, জুট মিলের এই গুদামে সরকারিভাবে আমদানি করা চাল মজুত করে রাখা হয়েছে। মিলের কর্মকর্তাদের দাবি সরকারিভাবে বাতিল করা এক হাজার ১৮৯ মেট্রিকটন চাল এখানে রাখা হয়। তবে তাদের ধারণা এই মিলে প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত রয়েছে। মজুত করা অধিকাংশ চাল খাবারের উপযোগী। জব্দ করা ওই চালের বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা র‌্যাব-৬ এর সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার বদরুদ্দোজা জানান, খবর পেয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেয়। জুট মিলের মধ্যে হাজার হাজার বস্তায় প্রায় ২০ হাজার মেট্রিকটন চাল মজুত করে রাখা হয়েছে। নষ্ট চালের কথা বলা হলেও এখানে খাবার উপযোগী অনেক চাল পাওয়া গেছে বলে জানান তিনি।

—-ইউএনবি