সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভূমিকম্পের সময় কারাগার থেকে পালিয়েছে ২০ জঙ্গি

অনলাইন ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পরে উত্তর-পশ্চিম সিরিয়ার একটি কারাগারে বিদ্রোহ করে কারাবন্দীরা। এরপর কমপক্ষে ২০ জন বন্দী কারাগার থেকে পালিয়ে যায়। যাদের মধ্যে বেশিরভাগই জঙ্গি সদস্য ছিল। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের পুলিশ কারাগারে প্রায় ২০০০ জন বন্দী রয়েছে, তাদের মধ্যে প্রায় ১৩০০ জনই আইএস জঙ্গি বলে ধারণা করা হয়। রাজো কারাগারের একজন কর্মকর্তা বলেছেন, “ভূমিকম্প আঘাত হানার পর রাজো কারাগারে এর প্রভাব পড়ে এবং বন্দীরা বিদ্রোহ করা শুরু করে। তারা কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে।” তিনি বলেন, “আইএস জঙ্গি হিসেবে সন্দেহভাজন প্রায় ২০ জন বন্দী পালিয়ে গেছে। ৭.৮ মাত্রার ভূমিকম্পের ফলে বেশ কয়েক বার ঝাঁকুনি অনুভূত হয় এতে কারাগারের দেয়াল এবং দরজায় ফাটলের সৃষ্টি হয়।” তবে ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, বন্দীরা পালিয়ে গেছে কিনা তা তারা নিশ্চিতভাবে যাচাই করতে পারেনি, তবে বিদ্রোহের ব্যাপারে নিশ্চিত করেছে তারা। এই আসামিরা সিরিয়ার রাজধানী রাকায় একটি নিরাপত্তা কমপ্লেক্সে আইএস হামলার ঘটনার সময় ধরা পড়েছিল, তাদের লক্ষ্য ছিল সেখানে একটি কারাগার থেকে সহকর্মী জিহাদিদের মুক্ত করা। হামলাটি ব্যর্থ হলেও ওই এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ছয় জন সদস্য নিহত হয়।