সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পেরুর দক্ষিণাঞ্চলে অতর্কীত হামলায় ৭ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক :

পেরুর দক্ষিণাঞ্চলে একটি কোকা-উৎপাদিত উপত্যকায় এক অতর্কীত হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। জাতীয় পুলিশ এ খবর জানিয়েছে। লা কনভেনসিয়ন প্রদেশের কুসকো অঞ্চলের, ভ্রায়েম নামে পরিচিত একটি বিস্তৃত উপত্যকায় (যার সংক্ষিপ্ত নাম ভ্যালি অফ দ্য রিভারস আপুরিম্যাক, এনি এবং মান্তারো) এ হামলা হয়। সেখানকার সশস্ত্র বাহিনী কয়েক দশক ধরে ড্রাগ গ্যাং ও বামপন্থী গোষ্ঠী শাইনিং পাথ-এর একটি অংশের বিরুদ্ধে লড়াই করে আসছে। খবর এএফপি’র। জাতীয় পুলিশ টুইটার বার্তায় বলেছে, ‘আমরা ভ্রায়েমের নাটিভিদাদ শহরের কেন্দ্রে একটি পুলিশের গাড়িতে টহল দেয়ার সময় অতর্কিত হামলায় নিহত আমাদের পুলিশ ভাইদের হারানোর জন্য দুঃখিত। সেখানে ৭ পুলিশ কর্মকর্তা মারা গেছে।’ গত আগস্টে, পেরুভিয়ান আর্মি ‘সন্ত্রাসী শিবির’ এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘শাইনিং পাথ’-এর নেতা ভিক্টর ‘কুইসপে পালোমিনো’ বা ‘কমরেড হোসে’কে গুরুতরভাবে আহত করার দাবি করেছিল। দেড় বছর আগে, ২০২১ সালের জানুয়ারীতে, পেরুর সামরিক বাহিনী স্প্যানিশ ভাষায় ‘সেন্ডেরো লুমিনোসো’ নামে এক গুরুতর অভিযান চালিয়ে গেরিলাদের উপর ভ্রায়েম গ্রƒপের দুই নম্বর নেতা পেরুর অন্যতম মোস্ট ওয়ান্টেড কমরেড ও হোসের ভাই কমরেড রাউলকে হত্যা করে। ‘শাইনিং পাথ’-এর প্রায় সকল নেতাই মৃত বা কারারুদ্ধ, কিন্তু তাদের অবশিষ্টাংশের সংখ্যা প্রায় ৩৫০ জন সদস্যের মধ্যে ৮০ জন সশস্ত্র। মাওবাদী গোষ্ঠীটি ১৯৮০ সালে আবির্ভূত হয়ে সরকারের বিরুদ্ধে ‘জনযুদ্ধ’ শুরু করে। দেশটির ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের তথ্য অনুসারে, সেনাবাহিনীর সাথে গোষ্ঠীটির পরবর্তী দুই দশকের সংঘর্ষে ৬৯ হাজার নিহত ও বিপুল সংখ্যক লোক নিখোঁজ হয়। বাসস