সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। রোববার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দুলাল হোসেনের ছেলে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় রংপুর র‌্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম। আরাফাত ইসলাম বলেন, গত ২৩ জানুয়ারি অভিযুক্ত আসামি মমিনুল ইসলাম তার ভাতিজিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। মেয়েটি সম্পর্কে তার ভাতিজি। মমিনুলের স্ত্রী মেয়েটিকে মাঝেমধ্যে তাদের ঘরে নিয়ে যেত। ওইদিন আসামির স্ত্রী ঘরে না থাকার সুযোগে শিশু মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করতে থাকলে মমিনুল তাকে ছেড়ে দেয় এবং নিজেই ঘটনার পরে তাকে দিনাজপুর এম আবদুর রহিম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী হয়ে ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মমিনুল। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান আরাফাত ইসলাম।