সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হিলি স্থলবন্দরে ১৮ বছর পড়ে থাকা ৫০ ট্রাক পণ্য ধ্বংস

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে পড়ে থাকা বিভিন্ন সময়ে আটককৃত বিভিন্ন সংস্থার জমাকৃত পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে হিলির জালালপুর শ্মশানের পাশে মাটি খুঁড়ে সেখানে এসব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।

যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা।

এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপন্দ্রেনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

—-ইউএনবি