সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আর্টসেলের অ্যালবাম আসছে ১৭ বছর পর

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল। দলটি দীর্ঘ ১৭ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। অ্যালবামের নাম ‘অতৃতীয়’। জানা গেছে, ৯টি গান নিয়ে সাজানো হয়েছে আর্টসেলের এই অ্যালবামটি। ২০০২ সালে ‘অন্য সময়’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশ করে আর্টসেল। দলটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে সময় নেন চার বছর। ২০০৬ সালে দলটি প্রকাশ করে অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। তাদের উভয় অ্যালবামই শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। এরপরও তৃতীয় অ্যালবাম প্রকাশ করতে দলটি সময় নিলেন ১৭ বছর। ব্যান্ডেন লিডার জর্জ লিংকন ডি কস্টা জানান, ২৩ ফেব্রুয়ারি ‘গান’ অ্যাপে গানগুলো প্রকাশ পাবে অ্যালবামটি। এরপর মার্চের ৯ তারিখ জি সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে এটি। গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ড সদস্যরা। লাইনআপেও পরিবর্তন এসেছে। আর্টসেলের বর্তমান লাইনআপ: লিড ভোকালিস্ট ও গিটারিস্ট হিসেবে আছেন লিংকন ডি কস্টা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেস গিটার সাইফ আল নাজি।