সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আরব আমিরাতের বিপক্ষে আফগান দলে নেই নবি

অনলাইন ডেস্ক :

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়া মোহাম্মদ নবি এবার জায়গা হারালেন দলেও। এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসছে সিরিজের দল সাজিয়েছে আফগানিস্তান। রশিদ খানকে অধিনায়কের দায়িত্ব দিয়ে বুধবার তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সবশেষ দল থেকে আনা হয়েছে ৬টি পরিবর্তন। নবি ছাড়াও বাদ পড়াদের তালিকায় আছেন কাইস আহমেদ, দারভিশ রাসুলি, মোহাম্মদ সেলিম ও উসমান গনি। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ¯্রফে ১৬ রান করেন নবি। বল হাতে তার শিকার ছিল ১ উইকেট। নবির নেতৃত্বে অস্ট্রেলিয়া আসরে কোনো ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। নিজের নিষ্প্রভ পারফরম্যান্সের পাশাপাশি দলের ভরাডুবির দায় নিয়েই অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন তিনি। টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা জহির খান ও রহমত শাহকে দলে ডেকেছে আফগানিস্তান। চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়ে সবশেষ এশিয়া কাপের পর দলে ফিরেছেন করিম জানাত। এছাড়া ডাক পেয়েছেন আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাত মাসুদ। আসগর আফগানের বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া শরাফউদ্দিন আশরাফ নিজের জায়গা ধরে রেখেছেন। আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই সিরিজটি খেলবে আফগানিস্তান। এই চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর আফগানিস্তানকে তাদের হোম ম্যাচ আয়োজনে কাঠামোগত সহায়তা দেবে আমিরাত ক্রিকেট বোর্ড। আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে পরের দুই ম্যাচ শনি ও রোববার।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাহ, শরাফউদ্দিন আশরাফ ও জহির খান।