সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভূমিকম্পে কাঁপলো রোমানিয়া

অনলাইন ডেস্ক :

ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত মঙ্গলবার এ ভূমিকম্প হয়। ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) তথ্য নিশ্চিত করেছে। আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রোমানিয়ার ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ড্রোবেটা-টার্নু সেভেরিনে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)। রোমানিয়ায় এমন এক সময়ে ভূমিকম্প হয়েছে যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের হুমকিতে রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোররাতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এদের অধিকাংশই তুরস্কের বাসিন্দা। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে। ১৩ ফেব্রুয়ারি ভোররাতে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ৩৬ সেকেন্ডের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১৩৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ফৈজাবাদের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এ সময় ফৈজাবাদ ছাড়াও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।