সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক

চাঁদপুর থেকে বইমেলায় আসা একদল দর্শনার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় কালী মন্দিরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দু’জন হলেন- সার্জেন্ট জহুরুল হক হলের রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হলের মোহাইমিনুল ইসলাম ইমন। তারা দু’জনই নিজ নিজ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

শাহবাগ থানা পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থী পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় আসা একদল দর্শনার্থীকে বাধা দেয়। তারা ওই দর্শনার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে যে দর্শনার্থীরা মাদক পাচার করছিল এবং তাদের দেহ তল্লাশি করে। কোনো মাদক দ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকার সব ছিনিয়ে নেয় তারা।

পুলিশ সূত্র আরও জানায়, ‘ভুক্তভোগীরা চাঁদপুরে ফিরে যাওয়ার মতো টাকা নেই বললে ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। ভুক্তভোগীরা তাদের ছিনতাইকারী বলে সন্দেহ করলে চিৎকার শুরু করে এবং এ সময় আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ইউএনবিকে বলেন, ‘তাদের হাতেনাতে আটক করা হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগ দায়ের করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি।’

তাদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

—ইউএনবি