সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

২৬১ ঘণ্টা পর তুরস্কে দুজনকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। এর ভেতরে কেটে গেছে ১১ দিন। এত সময় পরে কারো বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে সবাই। কিন্তু ২৬১ ঘণ্টা পার হওয়ার পরেও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। তুরস্কে একটি ধসে পড়া ভবনে আটকে থাকা দুই ব্যক্তিকে ১০ দিন পর উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে তারা পার করেছেন ২৬১ ঘণ্টা! উদ্ধারকৃতরা দুজনই পুরুষ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে উদ্ধারকারীদল তুরস্কের আন্তাক্যা জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে মেহমেত আলী (২৬) এবং মুস্তাফা আভিসি (৩৪) নামের ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে। এর আগে ২৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ। ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্কে দুটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৮ হাজার ০৪৪ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এই তথ্য জানিয়েছে। ৭.৭ এবং ৭.৬ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ১৩ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক ছাড়া সিরিয়ায়ও এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেখানেও লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০-এর বেশি। সূত্র : আনাদোলু এজেন্সি