সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটকদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। পরে অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুঁড়ে হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।

এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা ককটেল।

এছাড়া আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

—-ইউএনবি