সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ক্লাব ক্যারিয়ারের ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

অনলাইন ডেস্ক :

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমান করা লিওনেল মেসি প্রতিনিয়ত যেন নিজের পারফরমেন্সকে আরো উজ্জ্বল করে তুলছেন। সম্প্রতি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন বিশ্বকাপের শিরোপা, যেখানে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন ক্লাব ক্যারিয়ারে আরো একটি মাইলফলকের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছেন আধুনিক ফুটবলের এই গোল মেশিন। পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র একটি গোল বাকি মেসির। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাব ক্যারিয়ারের বেশীরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুন এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন। এই ম্যাচে মেসি যাদ গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে রোনাল্ডো ৮০০রও বেশী ক্লাব গোল করে ফেলেছেন। পিএসজির শেষ ম্যাচে মেসি ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে নাটকীয় এক গোল করেছেন। এই গোলে লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলের জয় নিশ্চিত করে। ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে করেছেন দুই গোল, গোঁড়ালির ইনজুরিতে পড়ে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করেছেন নেইমার। পিএসজি দুই গোলে এগিয়ে থেকেও ৬৯ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে পড়ে। এমবাপ্পের গোলে ম্যাচের শেষ ভাগে সমতায় আসার পর মেসির দুর্দান্ত স্ট্রাইকে জয় পায় পিএসজি। এর মাধ্যমে পিএসজি টানা তিন পরাজয় থেকে জয়ের ধারায় ফিরেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে এই মুহূর্তে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে প্যারিসের জায়ান্টরা। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৭টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।