সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রিয়ালকে রুখে দিয়েছে অ্যাতলেতিকো

অনলাইন ডেস্ক :

শিরোপা দৌড়ে টিকে থাকার পথে বার বার হোঁচট খাচ্ছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ রাজধানীতে তুষারপাতের প্রভাবটা টের পাওয়া গেছে ম্যাচে। তীব্র ঠা-ায় শুরুটা ছিল শ্লথ গতির। মাদ্রিদ আধিপত্য ধরে খেলেছে যদিও। কিন্তু স্কোরিং করার ক্ষেত্রে সামর্থ্যরে পরিচয় দিতে পারেনি। কারিম বেনজিমা, ভিনিসিয়ুস ও মার্কো আসেনসিওর কেউই অ্যাতলেতিকোর ৫ জনের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। এমনকি ৬৪ মিনিটে কোরেয়া লাল কার্ডে অ্যাতলেতিকো ১০ জনের দলে পরিণত হলেও সুযোগ তৈরিতে ব্যর্থ ছিল রিয়াল। বরং ৭৮ মিনিটে আন্তোয়ান গ্রিজম্যানের ফ্রি কিকে দারুণ এক হেডে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের শঙ্কায় ফেলে দিয়েছিলেন হোসে মারিয়া জিমিনেজ। গোল করে অ্যাতলেতিকোকে ১-০ স্কোরে এগিয়ে দিয়েছিলেন। ভাগ্যভালো ভালো রিয়াল মাদ্রিদ ৮৫ মিনিটে সমতা ফেরাতে পেরেছে। ৭ মিনিট বাদে গোলটি করেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো রদ্রিগেজ। ড্র করে পয়েন্ট হারানোয় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২২ ম্যাচে ৫২। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৫৯ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের মতো হোঁচট খেয়েছে লিভারপুলও। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। তাতে চ্যাম্পিয়ন লিগ স্পট ধরে রাখার লড়াইয়ে ধাক্কা খেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা দৌড়ে থাকা আর্সেনাল-ম্যানচেস্টার সিটিও। গানাররা কষ্টার্জিত জয়ে লিস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে। ম্যানসিটি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বোর্নমাউথকে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা সিটির পয়েন্ট ৫৫। লিভারপুলে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে।