সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আরও ৫ বছরের জন্য আর্চারি ফেডারেশনে জার্মান কোচ

অনলাইন ডেস্ক :

২০১৮ সালের শুরুতে বাংলাদেশে কোচ হয়ে আসেন মার্টিন ফ্রেডরিক। ৫৪ বছর বয়সী জার্মান কোচ এই সময়ে রোমান সানা-দিয়া সিদ্দিকীদের বেশ আপনও করে নিয়েছেন। অবশ্য তাকে কৃতিত্ব দিতেই হচ্ছে যে, দেশের আর্চারির বাঁকবদল হয়েছে তার কোচিংয়েই। ৫ বছরের চুক্তির সময়টা বেশ সফলভাবে পালন করেছেন। যার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি। তবে তার সাফল্যের কথা বিবেচনা করে নতুন করে মেয়াদ বাড়ানোর কথাবার্তা চলছে। ফ্রেডরিকের অধীনে আর্চারিতে সাফল্য কম নয়। ২০১৯ সালে এসএ গেমসে আর্চারির ১০ ইভেন্টের সবকটিতেই সোনার পদক জিতেছে বাংলাদেশ। অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সাফল্য রয়েছে। রোমান সানা-দিয়া সিদ্দিকীরা একের পর এক পদক এনে দিয়েছেন। সব মিলিয়ে ৫০টির বেশি পদক জেতা হয়েছে ফ্রেডরিকের অধীনে। তাই এই কোচকে আরও ৫ বছরের জন্য চাইছে আর্চারি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিনবলেছেন, ‘ফ্রেডরিকের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা তার বিষয়ে ইতিবাচক আছি। না থাকার কোনো কারণও নেই। তার হাত ধরে অনেক সাফল্য এসেছে। নতুন করে চুক্তির বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’ এতদিন বাংলাদেশে থেকে আর্চারদের বেশ আপন করে নিয়েছেন ফ্রেডরিক। এখানে থেকে বাংলা ভাষাও শিখছেন। নতুন করে চুক্তির বিষয়ে প্রশ্ন করলে কোচ জানিয়েছেণ, ‘কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে কথা চলছে। আমি চাইছি এখানে কোচিং চালিয়ে যেতে। এখন দেখা যাক কি হয়।’ ফ্রেডরিক আর্চারদের মধ্যেও ভীষণ জনপ্রিয়। এই যেমন দিয়া সিদ্দিকী বলেছেন, ‘আসলে বাংলাদেশের আর্চারি ফ্রেডরিককে ছাড়া ভাবা যায় না। উনি আমাদের একপ্রকার অভিভাবকের মতো। তার নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। অনেক কিছু শিখতে পারছি।’ শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।