সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা ফের পরিদর্শন করবেন প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন ডেস্ক :

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা আবারও পরিদর্শন করবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) চেয়ারম্যান দেভলেত বাহচেলিও থাকবেন তার সঙ্গে। প্রেসিডেন্ট এরদোয়ান আদিয়ামান প্রদেশের গোলবাসি জেলা ও মালতিয়া প্রদেশের দোগানসেহির জেলা সফর করবেন বলে আশা করা হচ্ছে। তবে কবে যাবেন পরিদর্শনে সেটি নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি ত্রাণ তৎপরতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিদলের সদস্যরা শীর্ষস্থানীয় তুর্কি কর্মকর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সফর অব্যাহত রেখেছেন। গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে অন্তত ৪৪ হাজার ৩৭৪ জন এবং সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন সপ্তাহ পরও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলছে, ভূমিকম্পের পর অন্তত ৯ হাজার ১৩৬টি আফটার শক হয়েছে। তৃতীয় দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পন আঘাত হেনেছে। এর আগে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ারবাকিরে ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধার কাজ পরিদর্শনে যান প্রেসিডেন্ট এরদোয়ান। সে সময় তিনি বলেন, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় ভূমিকম্প, যেটি ১৯৯৯ সালের চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কে ভূমিকম্পে ১০টি প্রদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো হলো হাতায়, গাজিয়ানতেপ, আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, কিলিস, মালত্য, ওসমানিয়া এবং সানলিউরফা। ভয়াবহ ওই ঘটনার দিন ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্প। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা( ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশে। পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।