সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাঙ্গামাটিতে জঙ্গি দমন অভিযান: ৪৪ ‘জঙ্গি’ কারাগারে, ৫ কেএনএফ সদস্য রিমান্ডে

রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার সন্দেহভাজন ৪৪ সদস্যকে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সদস্যকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাঙ্গামাটির একটি আদালত এই আদেশ দেন।

পুলিশ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪৯ সদস্যকে আদালতে হাজির করা হলে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণা কোমল এ আদেশ দেন।

আগের দিন কড়া নিরাপত্তার মধ্যে জঙ্গিদের আদালতে তোলা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে সম্প্রতি জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া ও কেএনএফ এর ৫০ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে।

—-ইউএনবি