সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টিকটক ইস্যুতে কঠোর অবস্থানে কানাডা

অনলাইন ডেস্ক :

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তা কার্যকর হতে যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তা প্রবিবেদন দেওয়ার প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারিনি কানাডা সরকার। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন। এ প্রসঙ্গে টিকটকের একজন মুখপাত্র বলেন, ‘ব্যবহারকারীদের তথ্য দেখার কোনো সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা। কানাডার এমন সিদ্ধান্ত কৌতুহলী। কারণ নিরাপত্তা সম্পর্কিত কোনো উদ্যোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরামর্শ ছাড়াই এমন পদক্ষেপ নিয়েছে তারা।’ এ নিয়ে কানাডা এবং চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।