সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতের মেঘালয় ও মণিপুরে ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

ভারতের মেঘালয় ও মণিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য। মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২। খবর ইন্ডিয়া টুডের। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৪। গত ২২ ফেব্রুয়ারি আবার ভূমিকম্প হয় দিল্লি ও এর আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানেও। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। একই সময়ে তাজিকিস্তানেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও এসব ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।