সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে পুস্তস্তবক অর্পণ করে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ । এসময় বিশেষ অতিথি পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বাসুদেব বণিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, র‌্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী । এতে পুলিশের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা, কর্মচারী ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার।এ সময় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয় ।