সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেসিকে ভোট দিয়ে তোপের মুখে আলাবা

অনলাইন ডেস্ক :

গত কিছুদিন ধরে স্প্যানিশ ফুটবলে বর্ণবৈষম্য নিয়ে তোলপাড় চলছে। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছে স্প্যানিশ অন্যদলগুলোর সমর্থকেরা। আবারও বর্ণবৈষম্যের শিকার আরেক রিয়াল মাদ্রিদ তারকা, তবে এবার কারণটা অবশ্য ভিন্ন। ফিফা দ্য বেস্টে রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে প্রথম পছন্দ হিসেবে ভোট না দেওয়ায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের তোপের মুখে পড়েছেন অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক ডেভিড আলাবা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ভক্তরা। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তাকে বর্ণবৈষ্যমেরও শিকার হতে হচ্ছে। সমর্থকদের তোপের মুখে অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আলাবা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদন অনুসারে, প্রথম পছন্দ হিসেবে মেসিকে ভোট দেওয়ার সিদ্ধান্তটি আলাবার একার নয়, অস্ট্রিয়া জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা অস্ট্রিয়া দলের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজেমা নিয়ে আলাবার ভাষ্য, ‘করিম বেনজেমা ভালো করেই জানে, আমি তাকে কতটা পছন্দ করি এবং শ্রদ্ধা করি। আমি সবসময় বলি করিম বিশ্বের সেরা স্ট্রাইকার, সে সেরা হয়েই থাকবে।’ মূলত, জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। এই ভোটাভুটির তালিকা অনুষ্ঠান শেষে প্রকাশ করা হয়। প্রতিবছরই এই তালিকা নিয়ে কোনো না কোনো বিতর্ক হয়। এবার সেই বিতর্কে জড়ালো আলাবার নাম।