সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন

ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে নয়াদিল্লিতে মোমেন আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ‘কোনো গুলি না চালিয়ে’ তাদের সমস্যাগুলো সমাধান করেছে।

ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি।’

তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

—-ইউএনবি