সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুং

অনলাইন ডেস্ক :

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুং। দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে নগুয়েন জুয়ান ফুকের নাটকীয় পদত্যাগের পর, বৃহস্পতিবার (২রা মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্টের পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি। তবে পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে হঠাৎ অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে ‘সীমা লঙ্ঘন ও অন্যায়’ করেছেন। তখন ফুকের অপসারণকে দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছিল।