সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রোকুজ্জোদের মার্কেটে গুলি, এবার হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার ফুটবল দলের মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এ সময় মার্কেট বন্ধ ছিলো। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে মেসিকে হুমকি দিয়ে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিরকুটে লেখা ছিলো, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। রোজারিওতে মেসির একটি বাড়ি রয়েছে। যেখানে মাঝেমধ্যে পরিবারসহ ছুটি কাটাতে যান মেসি। কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি। সূত্র: ডেইলি মেইল