সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে ওয়াগন ট্রেনকে ধাক্কা দেয়া বাসের সেই চালক গ্রেপ্তার

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেনকে ধাক্কা দিয়ে বাস উল্টে তিনজনের মৃত্যুর ঘটনায় পলাতক সেই বাসচালক খোরশেদ আলম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, রবিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে।

এর আগে গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ইপিজেড থানা নিউমুরিং রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগন ট্রেনকে ধাক্কা দিয়ে শহর এলাকার বাসটি উল্টে গেলে এক রেল কর্মীসহ তিনজন নিহত হয়েছে।

তারা হলেন-রেলের পয়েন্টস ম্যান আজিজুল হক (৩০) যাত্রী আসাদুজ্জামান (৩০) ও লিটন কান্তি দে (৩০)।

—-ইউএনবি