সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী আরও ২৭০ জন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হযেছেন। তাদের মধ্যে ২৪০ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ার এক হাজার ২৩৮ জন। তাদের মধ্যে এক হাজার ১৪৫ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ৯৩ জন ভর্তি রয়েছেন। এদিকে, চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭০ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৫৭ জনসহ মোট ২৭০ জন ভর্তি হন। অন্যদিকে, ঢাকার বাইরের ৩০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের (মহানগর ছাড়া) ১৭ জন, চট্টগ্রামের পাঁচজন, খুলনায় দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে দুইজন ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট সাত হাজার ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী। জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং ১৯ আগস্ট পর্যন্ত চার হাজার ৫৯৩ জন রোগী ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ আগস্ট পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা যান।